শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের স্বার্থে আঘাতের মূল্য দিতে হবে ইউক্রেনকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনীয় হামলার ঘটনায় কিয়েভকে চরম মূল্য দেওয়ার কড়া হুশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের জাতীয় সংসদ ‘মজলিস’-এর নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান তার ওপর হওয়া কোনো আক্রমণের জবাব না দিয়ে ছাড়বে না।

সোমবার (২৭ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আজিজি বলেন, ইরানের জাতীয় স্বার্থে আঘাতের পরিণাম সবসময়ই ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়টি ভালোভাবেই জানে এবং ইউক্রেনও খুব দ্রুতই এই তেতো বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে।

ভলোদিমির জেলেনস্কির দিকে ইঙ্গিত করে ইব্রাহিম আজিজি আরও সতর্ক করে বলেন, যারা তেহরানের শক্তি নিয়ে ভুল হিসাব-নিকাশ করেছে, সেই তালিকা এখন দিন দিন কেবল দীর্ঘই হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী বেশ কিছু জাহাজ ও একটি যুদ্ধজাহাজে সফল হামলা চালিয়েছে কিয়েভ বাহিনী।

তবে ইউক্রেনের এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই হামলায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন নাবিক নিহত ও আরেকজন আহত হন।

আরও পড়ুন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব : শিশুসহ নিহত ৩০

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইউরোপকে এই যুদ্ধে টেনে আনার জন্য ইসরায়েলের প্ররোচনাতেই জেলেনস্কি এমন কাণ্ড ঘটিয়েছেন।

ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলাপকালেও আরাকচি জানান, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ভোরের আকাশ/এম

ইরান

শেয়ার করুন: