শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধস: নিখোঁজের সংখ্যা বেড়ে ১,৯২৪, লাশ উদ্ধার ৫৭৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭৯টি লাশ। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

মাত্র প্রায় চার ঘণ্টার ব্যবধানে নিখোঁজের তালিকায় প্রায় এক হাজার মানুষের নাম যুক্ত হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে নিখোঁজের তালিকায় অন্তর্ভুক্ত করায় সংখ্যাটি এত দ্রুত বেড়েছে।

এদিকে, নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন। ফলে দুর্গত এলাকায় থাকা বিদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

সমুদ্রে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ

দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়েছে। তবে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, দুর্গত এলাকাগুলো থেকে নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: