শিরোনাম
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশকৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেন তিনি।

নাবিলার বাবা-মা ১৯৮০-এর দশকে ভারতের হায়দরাবাদ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। ইলিনয়ের পালাটাইন শহরে জন্ম ও বেড়ে ওঠা নাবিলা ২০২২ সালে মাত্র ২৩ বছর বয়সে নির্বাচনে অংশ নিয়ে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আসনটি ধরে রাখেন। এবার সিনেট নির্বাচনে জয় পেলেন।

নির্বাচনি প্রচারে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং ডেটা সেন্টারের ক্রমবর্ধমান সংখ্যা গুরুত্ব পায়। নির্বাচনে প্রার্থীদের প্রচার তহবিলে মোট ৬৫ লাখ ডলার অনুদান জমা পড়ে।

এদিকে ডেমোক্র্যাটদের নির্বাচনি সাফল্যের মধ্যে আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় পেয়েছেন। ভার্জিনিয়া থেকে কংগ্রেস সদস্য সুহাস সুব্রামানিয়াম পুনর্নির্বাচিত হয়েছেন।

ফ্লোরিডায় জয় পেয়েছেন পিয়া দান্ডিয়া। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলারও পুনর্নির্বাচিত হয়েছেন। তার জন্ম ভারতের হায়দরাবাদে।

আরও পড়ুন

জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ

অন্যদিকে ওহাইওতে গভর্নর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া বিবেক রামাস্বামী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন।

২০২২ সালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাবিলা বলেছিলেন, তার বাবা-মায়ের ত্যাগের কারণেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বে আসার সুযোগ পেয়েছেন তিনি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: