শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার প্রার্থী হলেন হাকিম জেফরিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে স্পিকার পদে কোনো দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) দলীয় আইনপ্রণেতাদের এক রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী নিউইয়র্কের কংগ্রেসম্যান জেফরিস স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের কয়েক সপ্তাহ পর এ মনোনয়ন পেলেন তিনি। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।

ভোটের আগে দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান মতবিরোধের মধ্যে জেফরিস ঘোষণা দিয়েছিলেন, স্পিকার পদে মনোনয়নের বিষয়ে দলীয় সদস্যদের প্রকাশ্য রেকর্ডভিত্তিক ভোট দিতে হবে।

তবে দলের প্রগতিশীল অংশের কয়েকজন সদস্য তাঁর নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের কেউ কেউ নির্বাচনী প্রচারে দেওয়া জনকল্যাণমূলক ও সংস্কারমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও দৃঢ় অবস্থান নেওয়ার দাবি তুলেছেন।

ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড স্পিকার পদে জেফরিসকে সমর্থনের বিষয়ে শর্ত দিয়েছেন। তাঁর দাবির মধ্যে রয়েছে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনী অর্থায়নব্যবস্থার সংস্কার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লিহি আইন প্রয়োগ এবং নির্বাচনী অর্থায়নব্যবস্থার মৌলিক সংস্কারে জেফরিস অঙ্গীকারবদ্ধ না হলে তিনি তাঁকে ভোট দেবেন না।

আরও পড়ুন

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক

ইসরায়েল ইস্যুতে জেফরিসের অবস্থান এবং ইসরায়েলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ডেমোক্রেটিক পার্টির একাংশে সমালোচনা রয়েছে।

মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাবে জেফরিস মধ্যপ্রাচ্যে ‘ব্যাপক পরিবর্তনের’ আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানান তিনি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: