শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।

প্রায় সোয়া ২ কেজি গানপাউডার উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার বিষয়ে জানাতে বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকার ডিবি প্রধান। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

গত তিন মাসে ককটেল বিস্ফোরণের চিত্র তুলে ধরে তিনি বলেন, সেপ্টেম্বর মাসে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অক্টোবর মাসে ১৩টি এবং নভেম্বর মাসের এখন পর্যন্ত ৮৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মসূচি কীভাবে জানছেন, এ প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সোশাল মিডিয়াতে তারা প্রচার করছে। তাদের এই কর্মসূচির বিষয়ে সত্যতা যেমন যাচাইয়ের প্রয়োজন রয়েছে, পাশাপাশি আগাম প্রস্তুতিও থাকতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। সূত্র: বিডি নিউজ

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: