শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়া নতুন করে ৩ লাখ সেনা নেবে দাবি জেলেনস্কির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে ৩ লাখ নতুন সেনা নিয়োগের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ২০২৭ সালের মধ্যে রুশ সেনাবাহিনীতে আরও ৫ লাখ সেনা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে মস্কো। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরেই ৩ লাখ সেনা নিয়োগ দেওয়া হতে পারে।

রোববার (২৩ আগস্ট) রাজধানী কিয়েভে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি করেন জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলো থেকে নতুন সেনা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। বড় শহরগুলোতে সেনা সমাবেশ করা হলে বিষয়টি সহজেই নজরে আসতে পারে—এ কারণে সেসব এলাকায় নিয়োগ কার্যক্রম চালানোর পরিকল্পনা নেই বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ হওয়ার পরই নতুন সেনা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও পড়ুন

যুদ্ধ নয়, শান্তির পথে ফিরতে হবে: পেজেশকিয়ান

তবে রাশিয়া বিপুলসংখ্যক সেনা নিয়োগ করলেও যুদ্ধে এর মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেন, নতুন নিয়োগ পাওয়া সেনাদের দীর্ঘ সময় ধরে যুদ্ধে রাখা রাশিয়ার জন্য কঠিন হবে এবং ইউক্রেনীয় বাহিনী তাদের মোকাবিলা করতে সক্ষম হবে।

এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই যুদ্ধ এখনও চলমান রয়েছে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: