শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ইরানের অধিকারকে সম্মান করলেই’ হরমুজ খুলবে: আকরামিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার একমাত্র পথ ‘ইরানি জনগণের অধিকারকে সম্মান করা’, কোনো মার্কিন সামরিক হামলা বা যুদ্ধ দিয়ে এই কৌশলগত জলপথ পুনরায় উন্মুক্ত করা যাবে না। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিন হামলা, যুদ্ধ বা কোনো অশুভ শক্তির মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই পুনরায় খুলবে না। এটি পুনরায় খোলার একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা।

আকরামিনিয়া আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং যুদ্ধে নিহত সকল শহীদের হত্যার প্রতিশোধ নিতে ইরান সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বব্যাপী ব্যবহৃত মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো (যেমন- সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরান) এই রুটের ওপর নির্ভরশীল হওয়ায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য এই প্রণালী অত্যন্ত সংবেদনশীল।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা এক নতুন মাত্রা পায়। ইরান এই ঘটনার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে আসছে।

আরও পড়ুন

হাদিস অনুযায়ী লানতপ্রাপ্ত ১০ শ্রেণির মানুষের পরিচয়

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ি বা অবরোধ আরোপের হুঁশিয়ারি দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এই আন্তর্জাতিক নৌপথটি সচল রাখতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলে ইরান পালটা এই হুঁশিয়ারি দেয়। তেহরানের স্পষ্ট বার্তা—বলপ্রয়োগ করে নয়, বরং ইরানের ওপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের অধিকার স্বীকার করলেই কেবল এই সংকটের সমাধান সম্ভব।

সূত্র: ডন

ভোরের আকাশ/এনএস

হরমুজ প্রণালিইরান

শেয়ার করুন: