শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মিসরে গাড়িতে আগুন, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কায়রোর বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ রিং রোডে জ্বালানিজাত পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। ফলে সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

আরও পড়ুন

ইরান যুদ্ধের সমাপ্তি টানার ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।

এদিকে মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: