শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন।সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়, যার ফলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে একটি পৃথক হামলায় একজন নিহত হন। পাশাপাশি দক্ষিণের টাইর জেলায় আরেকটি হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে একদিনেই লেবাননের একাধিক অঞ্চলে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও পড়ুন

মার্কিন-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে বৈঠক

যদিও সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির আলোচনা ও ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে আশার কথা শোনা যাচ্ছিল, বাস্তবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার ধারাবাহিকতা সেই পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলাগুলোর বিস্তারিত ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ইসরায়েলি হামলা

শেয়ার করুন: