শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ইরান যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক সময় চলছে: তুরস্কের গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। আগামী কয়েক দিন এ সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তবে আলোচনার মাধ্যমে সমঝোতার অগ্রগতিও হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের এ গোয়েন্দাপ্রধান।

আঙ্কারায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কালিন বলেন, সমঝোতার ক্ষেত্রে মূল সমস্যা এখন শর্ত নির্ধারণ নয়, বরং কে আগে পদক্ষেপ নেবে, তা নিয়ে। তার মতে, প্রস্তাবিত চুক্তিটি সব পক্ষের জন্যই গ্রহণযোগ্য হতে পারে।

তিনি বলেন, আমরা এখন উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ছোটখাটো কোনো ঘটনাও পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে। আমরা সেটি ঠেকানোর চেষ্টা করছি।

কালিন আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে সমঝোতা হলে ইরানে নতুন করে হামলা চালানো হবে না। তবে এ সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা অনেক বেশি।

আরও পড়ুন

নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

তুরস্কের গোয়েন্দাপ্রধানের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

কালিনের বক্তব্যে আলোচনার অগ্রগতির পাশাপাশি দ্রুত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। তার মতে, আগামী কয়েক দিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্য নতুন করে বড় ধরনের সংঘাতের দিকে এগোবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: