শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের ২ শতাধিক সেনা নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর শুরু হওয়া অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছেন। খবর ইরনার।

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করছে তা সম্পূর্ণ মিথ্যা। অপারেশন ‘নাসর-২’-এ মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

তিনি আরও বলেন, অভিযানের সময় আইআরজিসি যুক্তরাষ্ট্রের আটটি সেনা মোতায়েন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি হামলায় ২০টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মোহেবি বলেন, মার্কিন জনগণের উচিত নয় তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের নিজেদের সঙ্গে প্রতারণা করতে দেওয়া। তিনি যুক্তরাষ্ট্র সরকারকে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা যাচাই করতে পারেন।

আরও পড়ুন

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইরানের আলামুত দুর্গ

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দাবি করে, জর্ডানে ইরানের তিন দফা হামলায় বহু মার্কিন সেনা হতাহত এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও, এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার জর্ডানে ইরানের আরেক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার আগেই এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছিলেন।

ভোরের আকাশ/সু.পা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

শেয়ার করুন: