শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বাৎসরিক ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান। ট্রাম্পের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমঝোতা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলকে সহায়তার বিষয়ে কথা বলতে গেলে—বিবি (নেতানিয়াহু) ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই। কয়েক মাস আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সহায়তা বন্ধ করা হবে।

সহায়তা বন্ধের সময়সীমা নিশ্চিত করে তিনি আরও বলেন, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের শেষের মধ্যেই এই কাটছাঁট কার্যকর করতে তারা দুজনই সম্মত হয়েছেন।

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার কারণ জানতে চাওয়া হলে ট্রাম্প অত্যন্ত সংক্ষেপে উত্তর দেন, "কারণ তাদের এখন আর এটার প্রয়োজন নেই। একই সঙ্গে যোগ করে ট্রাম্প বলেন, যদি তাদের সত্যিই সহায়তার প্রয়োজন থাকত, তবে আমি বলতাম তা চালু রাখো।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে এক নতুন মেরুকরণ তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: