শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়: ড্যান কেইন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

বুধবার (৮ এপ্রিল) মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেনারেল কেইন দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

মার্কিন গোয়েন্দা ও সামরিক তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। দেশটির নৌবহর এবং অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি বর্তমানে অকেজো বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল কেইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানের পক্ষে তাদের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় তৈরি বা সচল করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।

এছাড়া যুদ্ধবিরতি চললেও মার্কিন সামরিক কৌশলে কোনো শিথিলতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই মার্কিন জেনারেল। তিনি বলেন, আমাদের সেনারা প্রস্তুত রয়েছে। যদি আদেশ আসে, তবে যেকোনো মুহূর্তে আমরা পুনরায় কম্ব্যাট অপারেশন বা সরাসরি যুদ্ধ শুরু করতে সক্ষম।

ভোরের আকাশ/নি

যুদ্ধবিরতি

শেয়ার করুন: