শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদির দুই ট্যাংকারে হুতি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারে একযোগে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায় বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ মানুষের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে দুটি জাহাজে হামলার হুতিদের দাবির বিষয়ে জাহাজ চলাচলবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুদের হতাহত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানায়নি সংস্থাটি।

আরও পড়ুন

বেলুচিস্তানে সেনা অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

এর আগে চলতি সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয় হুতিরা। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

হুতিরা সতর্ক করে বলেছিল, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব এল মান্দেব দিয়ে সৌদি কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: