শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে চেকপোস্টে হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১২ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর এএফপির।

রোববার কর্মকর্তারা জানান, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় সন্ত্রাসীরা আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর পুলিশ চেকপোস্টে হামলা চালায় এবং গুলি বর্ষণ করে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, শনিবার রাতে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের চেকপোস্টে ধাক্কা দেয়। বিস্ফোরণের পর একাধিক সন্ত্রাসী চৌকিতে ঢুকে হামলা চালায়।

তিনি জানান, হামলায় ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও একজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

কর্মকর্তাদের মতে, গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

বান্নুর এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, হামলার সময় সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করেছে।

সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের সীমান্ত অঞ্চলজুড়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বান্নু এলাকাও নতুন করে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে পড়েছে।

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তানে হামলা

শেয়ার করুন: