শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) বাম্পার লাভ (মুনাফা) করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো কোম্পানি। তাদের লাভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারেরও বেশি।

২০২৬ সালের এই মুনাফা গত বছরের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৫ সালের একই সময়ে সৌদি আরামকোর মুনাফা ছিল ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধের মধ্যেও সৌদি এই কোম্পানিটির মোট বিক্রয় ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছর আগে এর পরিমাণ ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া কোম্পানিটি ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ প্রবাহের (ক্যাশ ফ্লো) কথা জানিয়েছে। আর্থিক অবস্থার এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে উচ্চ বিক্রয় হার। পাশাপাশি, হরমুজ প্রণালীকে এড়িয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড পাইপলাইন’টি এখন পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে।

আরও পড়ুন

‘মা দিবসে’ মায়ের স্মৃতিতে আবেগঘন তারকারা

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের এক বিবৃতিতে বলেন, তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দৈনিক ৭ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এই পাইপ লাইন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব প্রশমিত করতে সাহায্য করছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিচ্ছে। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/ইউএম

 

সৌদি তেল

শেয়ার করুন: