শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 

লেবাননের জাতীয় বার্তা সংস্থার (এনএনএ) তথ্য অনুযায়ী, সম্প্রতি নাবাতিয়ে আল-ফাওকা গ্রামের আল-দেইর এলাকার একটি আবাসিক বাড়িতে সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান।

হঠাৎ ঘটে যাওয়া এই বিমান হামলায় বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা হতাহতের খবর নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

আরও পড়ুন

গিনিতে আবর্জনা ধসে নিহত ৩০

আবাসিক এলাকায় হামলার পাশাপাশি নাবাতিয়ের কৌশলগত আলি আল-তাহের রিজ এলাকায় তীব্র গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। একই সাথে নিকটবর্তী দোহা কুফর রুমান পাহাড়ি অঞ্চলেও ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

সংঘাতের তীব্রতা বাড়িয়ে বিনতে জবেইল জেলার হাদাতা শহরেও অভিযান চালিয়েছে তারা। সেখানে একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ডিনামাইট বা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তথ্যসূত্র: ন্যাশনাল নিউজ এজেন্সি, লেবানন।

ভোরের আকাশ/এম

লেবানন

শেয়ার করুন: