শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের শুআইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনের সাদা ও মোখা বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলা এবং আজ এর আগে হোদেইদা বন্দরে হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে।

ইয়াহইয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, হোদেইদা বন্দর কিংবা বিদ্যুৎকেন্দ্রে যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। এর জবাবে সৌদি আরবের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে হুতিদের এসব হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে আজ ৮৫৪ বারের বেশি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি সশস্ত্র বাহিনী। এসব হামলায় হুতিদের ১৯৩ জন যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছেন বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আরও পড়ুন

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আল-নুজাইলি জানান, ইয়েমেনের আল-জাওফ ও মারিব রণাঙ্গনে হুথিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। পাশাপাশি তাইজ ও দক্ষিণ ইয়েমেনে হুতিদের হামলার জবাবও দেওয়া হচ্ছে।

এদিকে সংঘাতের মধ্যে বিমান হামলার মাত্রা আরও বেড়েছে। আল-নুজাইলি বলেন, সৌদি আরবের সমর্থনপুষ্ট জোট হোদেইদা বন্দর ও রাজধানী সানায় হুথিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: