শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মধ্য পেরুতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

শুক্রবার (২০ নভেম্বর) এই কম্পনে রাজধানী লিমাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দীয় অঞ্চলের জুনিন প্রদেশে। ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল। কম্পন অনুভূত হওয়ার পরপরই লিমার বাসিন্দারা খোলা জায়গায় আশ্রয় নেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে আইনপ্রণেতাদেরও সংসদ ভবন (কংগ্রেস) ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

জুনিন প্রদেশের স্থানীয় পরিষদ সদস্য ভিসেন্তে কুইস্পে স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি-কে জানান, ওই অঞ্চলে এত তীব্র মাত্রার ভূমিকম্প এটিই প্রথম।

আরও পড়ুন

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা দিয়ে পোস্ট মুছে ফেললো মালয়েশিয়া

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো খনি শিল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল জুনিনে বেশ কিছু মাঝারি খনির পাশাপাশি পেরুর অন্যতম বৃহৎ তামার খনি ‘তোরোমোচো’ অবস্থিত।

এদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

ভোরের আকাশ/এসএইচ

ভূমিকম্প

শেয়ার করুন: