শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে মার্কিন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘে মার্কিন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করলেন ট্রাম্প
জাতিসংঘে মার্কিন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে দেশটির ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পদে ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। বর্তমানে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ট্যামি ব্রুসকে – একজন দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখক – আমাদের পরবর্তী জাতিসংঘের উপ-প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি।” তিনি ট্যামির কার্যদক্ষতা ও দায়িত্ব পালনে দক্ষতার প্রশংসা করেন।

মনোনীত হওয়ার পর ট্যামি ব্রুস সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে কাজ আমার জন্য গর্বের বিষয় ছিল। নতুন এই দায়িত্বে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির নেতৃত্ব দিতে পারা আমার জন্য আশীর্বাদ।”

ট্যামি ব্রুস সম্পর্কে জানা গেছে, তিনি একজন সাবেক রক্ষণশীল রেডিও উপস্থাপক, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। ফক্স নিউজে দুই দশকের বেশি সময় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

বিগত সময় বিতর্কিত মন্তব্য ও অবস্থানের জন্যও ব্রুস সমালোচনার মুখে পড়েছেন। তবে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির জন্য তিনি সমর্থন পেয়েছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: