শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট) নিয়ন্ত্রণ অর্জনের পর ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে শুরু করেছেন। যুগান্তর এবং ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, নবম মাসে গড়ানো এই সংঘাতের অবসান ঘটাতে ডেমোক্র্যাটরা বাজেট আটকে দেওয়া এবং নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে।

কিন্তু ওইদিন বিকেলে মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত অভিশংসন ভোটে অল্পের জন্য রক্ষা পাওয়ার বিষয়টি নিয়ে হেগসেথ হয়তো তাদের ধন্যবাদই জানাবেন! কারণ, ১১ জন ডেমোক্র্যাট সদস্য সেদিন ভোট দিতে পারেননি, যা দু’পক্ষের সাত ভোটের ব্যবধানের চেয়েও বেশি। অনুপস্থিত আইনপ্রণেতাদের কেউ কেউ অনুষ্ঠান থেকে ফেরার পথে যানজটে আটকা পড়েছিলেন। এই ব্যর্থতা ডেমোক্র্যাটদের জন্য একটি বড় সমস্যার ইঙ্গিত দেয়।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় ট্রাম্পের দল। নির্বাচনের পর বুথফেরত জরিপে ৭০ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন, ইরান যুদ্ধ তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডেমোক্র্যাটরা দ্রুত জনগণের এই ক্ষোভের জবাব দিতে আগ্রহী। কিন্তু বাস্তবে যুদ্ধ বন্ধ করা তো দূরের কথা, হেগসেথকে অভিশংসন করাও একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। অভিযোগ করা হয়েছে, হেগসেথ বেআইনিভাবে ইরান যুদ্ধ শুরু করেছেন, সৈন্য প্রত্যাহারের বিষয়ে কংগ্রেসের প্রস্তাব উপেক্ষা করেছেন এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির প্রতি উদাসীন থেকেছেন। এছাড়া ভেনেজুয়েলা ও ইয়েমেনের ঘটনা এবং মাদক চোরাচালানে ব্যবহৃত নৌকায় হামলার মতো বিষয়গুলোও অভিযোগে অন্তর্ভুক্ত ছিল।

ধারণা করা হচ্ছিল, বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে হেগসেথের বিরুদ্ধে ভোট দেবেন। কিন্তু শেষ পর্যন্ত কেবল ম্যাসিই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন।

আগামী জানুয়ারি মাসে যখন ডেমোক্র্যাটদের হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং দলের সদস্যদের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে, তখন অভিশংসন ভোট সফল হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এরপর হেগসেথকে সিনেটে বিচারের মুখোমুখি হতে হবে। তবে যেখানেও তাকে অপসারণের জন্য অন্তত ১১ জন রিপাবলিকানকে নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে ভোট দিতে হবে।

অনেক রিপাবলিকান ব্যক্তিগতভাবে হোয়াইট হাউজকে পরামর্শ দিচ্ছেন, এখনই হেগসেথকে সরিয়ে দেওয়া হোক। কারণ বর্তমানে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটেই তার উত্তরসূরিকে অনুমোদন দেওয়া সম্ভব।

তবে ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে খুব একটা চিন্তিত মনে হচ্ছে না। গত ৮ নভেম্বর তিনি বলেছেন, ‘তার (হেগসেথ) অপরাধ দুটি—মূলত তিনি দুটি যুদ্ধ জয় করেছেন।’

ডেমোক্র্যাটদের হাতে আর কোন কৌশল

অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে চলার পাশাপাশি, ডেমোক্র্যাটরা যুদ্ধ থামানোর জন্য অন্য উপায়ও খুঁজতে পারেন।

তাত্ত্বিকভাবে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী, কোনো সংঘাত শুরুর ৬০ দিন পর সামরিক কার্যক্রম চালিয়ে যেতে হলে মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। তবে ‘অনিবার্য সামরিক প্রয়োজনে’ এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে।

উভয় দলের প্রেসিডেন্টরাই এই আইনকে অসাংবিধানিক বলে উপেক্ষা করে এসেছেন। গত জুন মাসে কংগ্রেস একটি প্রস্তাব পাস করে মার্কিন প্রেসিডেন্টকে ইরান যুদ্ধ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করার নির্দেশ দেয়। তবে এটি কেবল একটি সতর্কবার্তা বা ভর্ৎসনাপত্রের মতোই কার্যকর ছিল। সেপ্টেম্বরে আরেকটি প্রস্তাব আনার চেষ্টা করা হলেও তা সিনেটে পাস হয়নি।

আগামী জানুয়ারি মাসে যখন ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে আদালতে মামলা করার সুযোগ পাবেন, তখন ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ কার্যকর করার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তবে যুদ্ধসংক্রান্ত বিষয়ে আদালত সাধারণত প্রেসিডেন্টের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে থাকেন। এ অবস্থায় কংগ্রেস হয়তো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে। কিন্তু হেগসেথের অভিশংসনের মতোই ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কোনো বিল পাস করতে হলে সিনেটে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন হবে, যে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নেই।

সেক্ষেত্রে, কার্যকর উপায় হতে পারে কংগ্রেসের ‘অর্থ বরাদ্দের ক্ষমতা’ ব্যবহার করা। ১১ ডিসেম্বর সরকারি কার্যক্রম বন্ধ হওয়া ঠেকাতে কংগ্রেসকে হয় পূর্ণাঙ্গ অর্থ বরাদ্দ বিল পাস করতে হবে, অথবা সম্ভবত একটি ‘কন্টিনিউয়িং রেজোলিউশন’ পাস করতে হবে—যা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমান ব্যয়ের মাত্রা আরও কয়েক মাস বজায় রাখবে।

ডেমোক্র্যাটরা স্বীকার করেন যে, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার আগ পর্যন্ত যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করার কোনো সুযোগ তাদের নেই। এমনকি তখনো, এটি সহজ হবে না।

২০০৭ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর চাপ সৃষ্টি করেছিল ডেমোক্র্যাটরা। তখন প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিল দলটির। সামরিক বাজেটের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবের সঙ্গে সেনা প্রত্যাহারের শর্ত যুক্ত করা হয়েছিল। কিন্তু বুশ সেই বিলে ভেটো দেন।

সাবেক সিনেট কর্মকর্তা চার্লস কিফারের মতে, ওই উদ্যোগ সরাসরি সফল না হলেও ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে সুবিধা দিয়েছিল।

এর ফলে তারা সেনাদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পক্ষে অবস্থান নেওয়ার রাজনৈতিক সুযোগ পেয়েছিলেন।

কিছু ডেমোক্র্যাট আশা করছেন, রিপাবলিকানরা যুদ্ধের কারণে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে, হয়তো তাদের অনেকেই যুদ্ধ দ্রুত শেষ করার পদক্ষেপগুলোকে সমর্থন করবেন। তবে হেগসেথকে অভিশংসন থেকে বাঁচাতে রিপাবলিকানদের প্রায় অভিন্ন অবস্থান খুব একটা আশাব্যঞ্জক নয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: