শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শত শত জলপাই গাছ ও এক হাজারের বেশি ভবন ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শত শত জলপাই গাছ ও এক হাজারের বেশি ভবন ধ্বংস করল ইসরায়েল
শত শত জলপাই গাছ ও এক হাজারের বেশি ভবন ধ্বংস করল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে। বেশিরভাগ গাছই ছিল জলপাই, যা ফিলিস্তিনিদের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় কৃষক আবদেলাতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান, তাঁর ৭০ বছরের পুরোনো জলপাই গাছগুলো ধ্বংস করা হয়েছে। তবে তিনি ও গ্রামবাসীরা নতুন করে গাছ রোপণ শুরু করেছেন। স্থানীয় কৃষি সংগঠক ঘাসান আবু আলিয়া অভিযোগ করে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে এবং বাসিন্দাদের উচ্ছেদে বাধ্য করছে। এই নীতি ধীরে ধীরে পুরো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি বাহিনী রোববার (২৪ আগস্ট) অন্তত ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ৬ আগস্ট থেকে গাজা সিটির জেইতাউন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করা হয়েছে।

গাজার মানবিক বিপর্যয় নিয়ে জরুরি বৈঠকের জন্য আরব ও ইসলামিক দেশগুলো জেদ্দায় ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি)-এর সভায় মিলিত হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ইসরায়েলি হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদ ও জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা, এএফপি

ভোরের আকাশ//হ.র

গাজা যুদ্ধফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: