শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারী বর্ষণে চীনের পর্যটন এলাকায় আকস্মিক বন্যা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভারী বৃষ্টিপাতের কারণে গানসু প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকায় হঠাৎ পাহাড়ি ঢল নেমে আসে। এতে পুরো এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, ডিংশি শহরের ওয়েইইউয়ান কাউন্টির ওই দর্শনীয় স্থানে বেশ কয়েকজন পর্যটক তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছিলেন। এ সময় আকস্মিক পাহাড়ি ঢলের প্রবল স্রোত এলাকা তলিয়ে দিলে তারা আটকা পড়েন। মুহূর্তের মধ্যে অনেক পর্যটক স্রোতে ভেসে যান।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযানে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অন্তত ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইরানি অভিযানে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ক্ষয়ক্ষতির তালিকা

দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, জননিরাপত্তা বাহিনী এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের সন্ধানে জঙ্গল ও নদীসংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসনের ভাষ্য, এলাকায় এখনও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নদী ও পাহাড়ি ঢলপ্রবণ এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : এএফপি, সিনহুয়া।

ভোরের আকাশ/সু.পা

চীন, বন্যা

শেয়ার করুন: