শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির তাণ্ডবে অচল মুম্বাই রেড অ্যালার্ট, জলাবদ্ধতায় যোগাযোগ ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টির তাণ্ডবে অচল মুম্বাই রেড অ্যালার্ট, জলাবদ্ধতায় যোগাযোগ ব্যাহত
বৃষ্টির তাণ্ডবে অচল মুম্বাই রেড অ্যালার্ট, জলাবদ্ধতায় যোগাযোগ ব্যাহত

টানা ভারী বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) মুম্বাইসহ আশপাশের এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে শুধুমাত্র একান্ত প্রয়োজনেই বাইরে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিএমসির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরের একাধিক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি এবং কয়েকটি এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর বাস ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও শহরতলির রেল চলাচলে বিলম্ব হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নাগরিকদের বিএমসির হেল্পলাইন নম্বর ১৯১৬-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষ বিশেষভাবে নিচু ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। কারণ রোববার বিকেল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের আশঙ্কা রয়েছে। এছাড়া সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সুপার টাইফুন ‘বাভি’কে ঘিরে গুয়াম-নর্দার্ন মারিয়ানায় জরুরি সতর্কতা

শনিবার শুরু হওয়া প্রবল বর্ষণে মাত্র ১২ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে, গাছ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে পার্শ্ববর্তী থানে, পালঘর, নভি মুম্বাই এবং পুনে অঞ্চলেও। এসব এলাকায় ভূমিধস, জলাবদ্ধতার কারণে সড়ক বন্ধ এবং বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ভোরের আকাশ/সু.পা

বৃষ্টি, জলাবদ্ধতা

শেয়ার করুন: