হুথিদের নাজরানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সৌদিতে ৬ জন আহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী।
রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষের আঘাতে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র আরব নিউজকে বলেন, বেসামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। নাজরানের এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে প্রায় দুই মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই এ ঘটনা ঘটল। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সৌদি আরব সমর্থন দেওয়ায় দেশটিও এ সংঘাতের প্রভাবের মুখে পড়েছে।
গত দুই মাসে বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডে হামলা চালিয়েছে হুথিরা। নাজরানের সর্বশেষ ঘটনাটি ওই অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র : আরব নিউজ
ভোরের আকাশ/সু.পা