যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার পুনরুদ্ধারের দাবি করেছে ইরান। শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি তেহরানে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে এ দাবি করেন, যা ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত হয়েছে।
নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। তবে আমাদের সেনারা জাহাজ দুটিতে উঠে পড়ে। জাহাজের নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় সেগুলো উদ্ধার করতে সক্ষম হন তারা।
তবে কখন ট্যাংকার দুটি কথিতভাবে চুরি করা হয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/আ.র