শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

তিন মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন চায় আট দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন চায় আট দেশ
তিন মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন চায় আট দেশ

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাসহ বিশ্বের আটটি দেশ ২০২৭ সালের প্রথম তিন মাসের (প্রথম প্রান্তিকের) মধ্যে ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানান।

তাদের ভাষ্য, ফিলিস্তিন কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়নের জন্য নির্বাচন অপরিহার্য। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ টিকিয়ে রাখার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

এর আগে গত অক্টোবরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তিনি নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।

আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানায়, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই।

তাদের ভাষ্য, ইসরায়েল গাজায় নির্বাচনি সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।

পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচনের বিশ বছর পরও’ ফিলিস্তিনিরা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, “ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মূলে থাকা গণতান্ত্রিক নীতিগুলো টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অপরিহার্য।”

যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি দেশগুলোর অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের অঙ্গীকারও জড়িত।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস গত মাসে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন ‘অনেক আগেই হওয়া উচিত ছিল’।

আল জাজিরা লিখেছে, ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হন। ২০০৯ সালে তাঁর মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি ডিক্রির মাধ্যমে শাসন চালিয়ে আসছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস।

২০০৬ সালের সর্বশেষ সংসদ নির্বাচনে জয়ী হয়ে গাজায় সরকার গঠন করেছিল হামাস। এরপর থেকেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ দল আব্বাসের ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ ও রাজনৈতিক বিভক্তি চলছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: