শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল জাকার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নামাজ চলাকালে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

উত্তর জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানান, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর মসজিদের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কমপ্লেক্সটি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেন। তবে মসজিদের কাঠামোগত বড় কোনো ক্ষতি হয়নি।

বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।


ভোরের আকাশ/তা.কা

 

জাকার্তাবিস্ফোরকনামাজ

শেয়ার করুন: