শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় দেশটিতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিলিন্ডারগুলো কবরস্থানে মজুদ করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল বলে অভিযোগ উঠেছে। 

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বৃহস্পতিবার(২ এপ্রিল) এক ব্রিফিংয়ে জানান, শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডার এবং অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি। প্রশাসনের ধারণা, সরবরাহ সংকটকে কেন্দ্র করে কৃত্রিম চাহিদা তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যেই এসব সিলিন্ডার গোপনে মজুত করা হয়েছিল।

ভোরের আকাশ/এনউব

গ্যাস সিলিন্ডার

শেয়ার করুন: