শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাতার থেকে আলোচক দল ফিরিয়ে আনল ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাতার থেকে আলোচক দল ফিরিয়ে আনল ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
কাতার থেকে আলোচক দল ফিরিয়ে আনল ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার জন্য কাতারের রাজধানী দোহা থেকে আলোচক দলকে ফিরিয়ে এনেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ জুলাই) হামাস এই প্রস্তাব দিলে কয়েক ঘণ্টার মধ্যেই আলোচক দল প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাসের প্রস্তাব নিয়ে আরও আলোচনার প্রয়োজন হওয়ায় আলোচক দলকে দেশে ফেরত আনা হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে হামাসের একটি সূত্র জানায়, ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে, তবে চুক্তিটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে। ওই সূত্রটি অভিযোগ করে বলেন, মূলত ইসরায়েলের কঠোর অবস্থানই আলোচনা এগিয়ে নিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

হামাসের দেওয়া নতুন প্রস্তাবে উল্লেখ রয়েছে, একটি অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিন। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব না হলেও পুনরায় যুদ্ধ শুরু করা যাবে না।

অন্যদিকে মধ্যস্থতাকারী দেশগুলো হামাসের এই প্রস্তাবকে এখন পর্যন্ত সবচেয়ে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: