শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার অনাগ্রহ যুদ্ধ বন্ধ প্রক্রিয়া জটিল করছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার অনাগ্রহ যুদ্ধ বন্ধ প্রক্রিয়া জটিল করছে: জেলেনস্কি
রাশিয়ার অনাগ্রহ যুদ্ধ বন্ধ প্রক্রিয়া জটিল করছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

জেলেনস্কি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে। কবে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে তা এখনও বলা যাচ্ছে না।”

সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসি সফর করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির দিকে মনোনিবেশ করতে চান। শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার সামাজিকমাধ্যমে লিখেছেন, “এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে কার্যকর উপায়। কারণ, যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়।”

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

রাশিয়া ইউক্রেন সংঘাতইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

শেয়ার করুন: