শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করল ভারত
চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করল ভারত

দীর্ঘ পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত। আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে বলে বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাস।

দুই প্রতিবেশী দেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্কে আস্থা ফিরিয়ে আনতেই ভারত সরকারের এ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর নয়াদিল্লি চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

এর পাশাপাশি, ভারত চীনা বিনিয়োগের ওপর কড়াকড়ি আরোপ করে এবং দেশজুড়ে শতাধিক জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয়। একই সময়ে চীনও কোভিড-১৯ মহামারির অজুহাতে ভারতীয় নাগরিকসহ বিদেশিদের জন্য ভিসা স্থগিত করে।

পরবর্তীতে, ২০২২ সালে চীন শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য সীমিত পরিসরে ভিসা চালু করে। তবে চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতীয়দের জন্য পর্যটক ভিসায় নিষেধাজ্ঞা বহাল রাখে বেইজিং।

সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত বছরের অক্টোবরে রাশিয়ায় প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত বৈঠক হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ভারতের নেওয়া ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানায় বেইজিং। তিনি বলেন, “ভারতের সঙ্গে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক উন্নয়নে চীন আগ্রহী।”

প্রসঙ্গত, ভারত ও চীনের মধ্যে প্রায় ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটি ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ (এলএসি) নামে পরিচিত। এই সীমান্তে উভয় পক্ষ দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়িয়ে চলার প্রোটোকল অনুসরণ করলেও, মাঝে মধ্যেই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে একবার সরাসরি সীমান্ত যুদ্ধ হয়, যার পরিণতিতে সীমান্ত বিরোধ আজও সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি।

চলতি মাসেই বেইজিং সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত উত্তেজনা কমানো, সেনা প্রত্যাহার এবং বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ হ্রাসের আহ্বান জানান।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: