শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান শান্তি আলোচনা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। খবর এএফপির।

পাল্টাপাল্টি হামলার ঘটনায় পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি প্রক্রিয়ার ভঙ্গুরতা আরও স্পষ্ট হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাতের অবসান ঘটানো। ওই সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরও কঠোর নজরদারি করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আগের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।

বর্তমানে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অনুমোদিত নৌযান চলাচলের প্রধান করিডোরটি ইরানের উপকূলঘেঁষে বিস্তৃত।

আইআরজিসির দাবি, তারা কুয়েত ও বাহরাইনেও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন নৌঘাঁটির আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘শত্রুর যেকোনো আগ্রাসন, যে কোনো অজুহাতে, এমনকি ক্ষুদ্রতম লক্ষ্যবস্তুতে হামলারও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।’

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে দুই দফা বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

পাকিস্তানের মধ্যস্থতায় জুনের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সই হয়, যার উদ্দেশ্য ছিল যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা পরস্পরের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানো এবং শক্তি প্রয়োগ বা তার হুমকি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়।

‘ইরানের আর অস্তিত্ব থাকবে না’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, তাহলে ‘ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’ হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র একাধিক ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ট্রাম্প এই মন্তব্য করেন।

আরও পড়ুন

খামেনির শেষযাত্রা ৪ জুলাই : যোগ দিতে পারেন দুই কোটির বেশি মানুষ

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তার ভাষ্য, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্রাম্প আরও লেখেন, ‘এমন সময় আসতে পারে, যখন আমাদের আর সংযম দেখানোর সুযোগ থাকবে না এবং আমরা যে অভিযান অত্যন্ত সফলভাবে শুরু করেছি, তা সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: