শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খামেনির শেষযাত্রা ৪ জুলাই : যোগ দিতে পারেন দুই কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রায় দুই কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি নিহত হন।

বার্তাসংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে তার শেষযাত্রা শুরু হবে। এরপর পবিত্র শহর কোমে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

শেষযাত্রার পুরো আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এছাড়া ইরাকের পবিত্র শহর কারবালায়ও খামেনির স্মরণে একটি শেষযাত্রার আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

অতিরিক্ত তাপপ্রবাহে ফ্রান্সে ১ হাজারের বেশি প্রাণহানি

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ৮৬ বছর বয়সী আলি খামেনি তেহরানের সরকারি প্রাসাদে অবস্থান করছিলেন। তার মৃত্যুর পরপরই শেষযাত্রার একটি পরিকল্পনা করা হলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল।

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব শীর্ষ নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ কারণে পুরো আয়োজনজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র: মেহের নিউজ

ভোরের আকাশ/সু.পা

আয়াতুল্লাহ আলি খামেনি

শেয়ার করুন: