শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ মে ২০২৫, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ৬
নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটু প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৫ মে) রাতে বারকিন জেলার মারিত গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পর থেকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ডেভিড দাভু জানান, রাতে ঘুমানোর সময় হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায় তার। পরে পরিবার নিয়ে জঙ্গলে পালিয়ে যান। পরদিন সকালে গ্রামে ফিরে এসে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখতে পান।

এখনো পর্যন্ত কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় দীর্ঘদিন ধরেই অস্থির প্লাটু রাজ্যে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি মুসলিমপ্রধান উত্তর ও খ্রিষ্টানপ্রধান দক্ষিণ নাইজেরিয়ার সংযোগস্থলে হওয়ায় সেখানে সংঘর্ষের ইতিহাস পুরোনো।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্যটিতে দুই সপ্তাহের সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারান। ২০২৩ সালের ডিসেম্বরে একটি খ্রিষ্টান গ্রামে হামলায় নিহত হন প্রায় ২০০ জন।

নতুন এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ বাড়িয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: