শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার স্থানীয় সময় ২টা ৪৮ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর লারাকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার তীব্রতা কতটা বেশি ছিল সেটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করছে। এখন দেখা হচ্ছে কোথায় মিসাইল আঘাত হেনেছে এবং এটির প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।— উল্লেখ করেছে তাসনিম নিউজ।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে গত ১০ দিনের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর জবাব হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এরমধ্যে জর্ডানে ইরানের হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

জামায়াতকে ঘিরে বিতর্ক থামছেই না! কেন বারবার আলোচনায় দলটি?

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত দুই সপ্তাহে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা আহত হয়েছেন। তবে এসব তথ্য এখন প্রকাশ করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার স্বার্থে হতাহতের বিষয়টি গোপন রাখা হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ, সিএনএন

ভোরের আকাশ/এনএস

লারাক দ্বীপযুক্তরাষ্ট্রের হামলা

শেয়ার করুন: