‘আমরা মাঝপথে থেমে গেছি’—ইরান যুদ্ধ নিয়ে পেন্সের আক্ষেপ

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নয়; বরং যুদ্ধের লক্ষ্য পূরণের আগেই অভিযান থামিয়ে দেওয়া।
ট্রাম্প প্রশাসনের (২০১৭–২০২১) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা পেন্স এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অপারেশন এপিক এবং গত বছর ইরানের ওপর হামলায় আমাদের সামরিক বাহিনীর অসাধারণ সাফল্য দেখার পরও কোনো ব্যাখ্যাতীত কারণে আমরা পাঁচ সপ্তাহের মাথায় থেমে গেছি।
তিনি আরও বলেন, আমরা তাদের নৌবাহিনী ডুবিয়ে দিয়েছি, আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ১৫ হাজার সামরিক স্থাপনা ধ্বংস করেছি। এরপর আমরা অভিযান স্থগিত করে সমঝোতার নামে তুষ্টির রাজনীতির দিকে ঝুঁকেছি।
পেন্সের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান মাঝপথে থামিয়ে দেওয়ার সিদ্ধান্তই রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
ভোরের আকাশ/এসএইচ