শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজ্যের বিরুধুনগর জেলায় একটি লাইসেন্সপ্রাপ্ত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান এন শ্রীনাথা বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে 'গভীরভাবে বেদনাদায়ক' উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একে 'মর্মান্তিক' বলে উল্লেখ করেছেন। ভারতে শিল্প কারখানায় দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং তদারকির ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে বিশ্লেষকদের অভিমত।

চলতি সপ্তাহেই ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে পশ্চিম ভারতে আরেকটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হন। এই ধারাবাহিক দুর্ঘটনা দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: জিও নিউজ

ভোরের আকাশ/নি

ভারত

শেয়ার করুন: