শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আফগানিস্তানে চালানো সামরিক অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অপারেশন গজব লিল-হক

নামক এই সামরিক অভিযানে তালেবানদের ৭৪টি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১৮ জন যোদ্ধাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় শুরু হওয়া এই সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে দুই দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

আফগানিস্তানে জাতিসংঘের মিশনের তথ্যমতে, ওই হামলায় ১৩ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে, তারা কেবল সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং এতে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এর পাল্টা জবাবে গত বুধবার আফগান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালায়।

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও ইসলামাবাদ প্রাথমিকভাবে এই বিশাল প্রাণহানির খবর নিশ্চিত করেনি, তবে তারা জানিয়েছে যে তালেবানের হামলায় পাকিস্তানে ২৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্ত সংঘর্ষে আরও দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক মাধ্যম এক্সে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। বর্তমানে দুই প্রতিবেশী মুসলিম প্রধান দেশের সীমান্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। 

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং কমান্ড পোস্ট ধ্বংসের মাধ্যমে তালেবানদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তালেবান সরকার দাবি করেছে যে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন, তবে পাকিস্তানের দাবি অনুযায়ী সংখ্যাটি কয়েক গুণ বেশি।

ভোরের আকাশ/এসএইচ

 

হত্যাপাকিস্তানতালেবান সদস্য

শেয়ার করুন: