শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তার ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেয়ার কথা নিজেই জানিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নেতানিয়াহু নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন।

সেখানে তিনি জানান, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে সেটির প্রাথমিক পর্যায়েই তিনি চিকিৎসা নিয়েছেন।

বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট সার্জারি হয়। এরপর নিয়মিত চেকআপে চলতে থাকে। তারই এক চেকআপে তার প্রোস্টেটে ছোট একটি ক্যান্সার টিউমার রয়েছে তা ধরা পড়ে। যা ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়।

জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়ে ক্যান্সার টিউমারটি সার্জিক্যালি কেটে ফেলা হয়। এখন তিনি সুস্থ আছেন বলে প্রকাশ করা হয়েছে।

তবে ইরানের সঙ্গে চলা যুদ্ধের কারণে এতদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে আনা হয়নি বলে জানান নেতানিয়াহু।

তিনি জানান, তাকে বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেরি করে প্রকাশ করতে বলা হয়েছিল। যেন ইরানে যুদ্ধ চলার মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ ছড়িয়ে না পড়ে।

নেতানিয়াহু জানান, তিনি এখন শারিরীকভাবে ‘দারুণ’ আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী লেখেন, দেড় বছর আগে আমার বড় হয়ে যাওয়া প্রস্টেটের সফল অস্ত্রোপচার হয়। তখন থেকে আমি নিয়মিত মেডিকেল চেকআপে ছিলাম।

তিনি লেখেন, শেষবারের চেকআপে ধরা পড়ে প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি টিউমার রয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় বোঝা যায়, সেটি ছিল একটি ক্যান্সারযুক্ত টিউমার। তবে সেটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। কোথাও ক্যান্সার ছড়িয়ে পড়েনি।

তিনি আরও লেখেন, তখন আমাকে এ টিউমার সরিয়ে ফেলার জন্য চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়। এরপর হাদাসা মেডিকেল সেন্টারে কোনো জটিলতা ছাড়াই চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানান নেতানিয়াহু।

ভোরের আকাশ/আ.র

ক্যান্সারে আক্রান্ত

শেয়ার করুন: