শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানির দাম কমাতে খুচরা বিক্রেতাদের নির্দেশ ট্রাম্পের, না মানলে 'বিগ প্রব্লেমস'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের দ্রুত পেট্রোলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দাম না কমালে তাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, 'জ্বালানির খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে।'

তিনি আরও বলেন, 'মূল্য নিয়ে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা সহ্য করা হবে না। এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তাহলে তাদের জন্য বিগ প্রব্লেমস অপেক্ষা করছে।'

ট্রাম্প বিক্রেতাদের প্রতি প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

আরও পড়ুন

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার পর ট্রাম্পের এই মন্তব্য এলো।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা যেন দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই খুচরা বিক্রেতাদের ওপর চাপ বাড়াচ্ছে হোয়াইট হাউস।

ভোরের আকাশ/এনএস

জ্বালানির দাম

শেয়ার করুন: