শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হুথি নিয়ন্ত্রিত কারাগারে সৌদির হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি কারাগারে সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। হুথি-সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর কারাগারে উদ্ধার অভিযান এখনো চলছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুথি-সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের আল-হাজম কেন্দ্রীয় সংশোধনাগারে হামলা চালায় সৌদি আরব।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয় ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, হামলায় কারাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের কারণে অনেক নিখোঁজ বন্দি ও কারা কর্মকর্তার কাছে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। উদ্ধারকাজ ‘অত্যন্ত কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে চলছে বলে জানানো হয়েছে। সৌদি আরব এখন পর্যন্ত কারাগারে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে হুথিদের পাল্টা হামলায় সৌদি আরবের বিভিন্ন এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর কয়েকটি অবকাঠামোতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি হামলার মধ্যে হুথিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। মঙ্গলবার এক সতর্কবার্তায় তিনি বলেন, হুথিরা যে পথ অনুসরণ করছে, তার এমন পরিণতি হবে যা তারা সামাল দিতে পারবে না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেন ও এ অঞ্চলের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সৌদি আরব দ্বিধা করবে না। নিজেদের স্বার্থ রক্ষায় দেশটির হাতে থাকা সামরিক সক্ষমতাও প্রয়োজনে ব্যবহার করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, হুথিরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যার চাপ ইয়েমেন ও সৌদি আরবের ওপর দিতে চাইছে। তাদের কর্মকাণ্ডের ফলে ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন আটকের দাবি ইরানের

ফয়সাল বিন ফারহান বলেন, হুথিরা সংকটে পড়লেই সহিংসতার পথ বেছে নেয়। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া ও দায়িত্বশীল আচরণের পরিবর্তে তারা সাধারণ মানুষের ওপর আরও দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। তবে সামরিক হুঁশিয়ারির পাশাপাশি হুথিদের জন্য কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, হুথিরা চাইলে এখনো রাজনৈতিকভাবে সমস্যার সমাধানে যেতে পারে।

তিনি বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের সঙ্গে আলোচনার সুযোগ দিয়েছিল। কিন্তু হুথিরা নিজেদের সংকীর্ণ স্বার্থকে ইয়েমেন ও দেশটির জনগণের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: