শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারের আশ্বাসে অনশন ভাঙলেন ওয়াংচুক : মোদির স্বাস্থ্যসচেতন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করেছেন। অনশন ভাঙার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বার্তা দিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে স্বাস্থ্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমি সোনমজিকে অনুরোধ করছি, তিনি যেন তার দৈনন্দিন রুটিনে চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন এবং যত দ্রুত সম্ভব আগের ওজন ফিরে পান। আমি সর্বশক্তিমানের কাছে তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’

ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাসের পর তিনি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন ভঙ্গ করেন। অনশন ভাঙার সময় ওয়াংচুকের পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের বিভিন্ন সংগঠনের নেতারা, চিকিৎসক এবং পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রীরা ওয়াংচুককে এক কাপ থেকে পানি পান করিয়ে অনশন শেষ করতে সহায়তা করছেন। এ সময় নাড্ডা ও সিংয়ের হাত ধরে ওয়াংচুক বলেন, ‘আমি অনশন ভাঙতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত। ধন্যবাদ।’

আরও পড়ুন

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ ভাবছেন মোদি সরকার: সোনিয়া গান্ধী

পরে স্ত্রী গীতাঞ্জলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তিনি সবসময় আমার পাশে ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে আমার অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।’ ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে সরকারের দেওয়া আশ্বাসগুলো পড়ে শোনাতেও দেখা যায়।

এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়ে বলেন, এতে তিনি ‘স্বস্তি’ ও ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নিজের জীবন ঝুঁকিতে ফেলে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের কাছে আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’ তবে দীপ জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/সু.পা

ওয়াংচুক, মোদি

শেয়ার করুন: