শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনতার পিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন দিল ২ চোর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণপিটুনির আতঙ্কে শেষ পর্যন্ত নিজেরাই পুলিশকে ফোন করে উদ্ধার চাইল দুই চোর। ভারতের রাউরকেলায় ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ২৯ এপ্রিল একটি দোতলা বাড়িতে চুরি করতে ঢোকে দুই ব্যক্তি। সে সময় বাড়ির মালিকরা বাইরে ছিলেন। সুযোগ বুঝে তারা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।

তবে চুরির সময় বাড়ির ভেতর থেকে আসা শব্দে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনি পাশের বাড়িতে অপরিচিত দুজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সতর্ক করেন। অল্প সময়ের মধ্যেই বাড়ির বাইরে জড়ো হতে থাকে উৎসুক ও ক্ষুব্ধ জনতা।

ভেতরে থাকা দুই চোর প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে বাইরে মানুষের ভিড় ও উত্তেজনা টের পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরে তারা নিজেরাই পুলিশকে ফোন করে উদ্ধার করার অনুরোধ জানায়।

আরও পড়ুন

ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক আলোচনা হতে পারে বাণিজ্য ও ভূরাজনীতি নিয়ে

পুলিশ জানিয়েছে, ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা দেখতে পান বাড়ির বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। পরে জনতার ভিড় সরিয়ে বাড়ির ভেতর থেকে দুই চোরকে উদ্ধার করা হয়।

এ সময় চুরি করা টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পুলিশ। পরে বাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

গণপিটুনির আতঙ্কে

শেয়ার করুন: