শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুসরার ফিলিস্তিনি বাসিন্দাদের নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কুসরা গ্রামে অভিযান চললেও সেখানকার ফিলিস্তিনিদের নিজেদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কুসরা গ্রামে সেনারা অভিযান শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এলাকার বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে কুসরায় আটকে থাকা বাসিন্দারা আল জাজিরাকে জানিয়েছিলেন, ইসরায়েলি সেনারা গ্রামে অভিযান চালিয়ে বাড়িঘরে প্রবেশ করে এবং বাসিন্দাদের বাড়ি ছেড়ে যেতে নির্দেশ দেয়। একই সঙ্গে গ্রামের প্রবেশপথগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান তারা।

তবে পরে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রামের বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকতে পারেন।

এর আগে পশ্চিম তীরের এই গ্রামে ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কুসরার বাসিন্দাদের বরাতে বলা হয়েছে, সেনাবাহিনী অবস্থান পরিবর্তনের আগেই ছয়টি পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের সময় গ্রামের যেসব ভবনে কেউ বসবাস করে না, সেগুলোতে সেনারা প্রবেশ করতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামরিক কর্মকর্তারা তাদের বলেছেন, অভিযানটি তিন দিন ধরে চলবে।

এদিকে কয়েক দিন ধরে একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারীরা ঘেরাও করে রেখেছে। বাড়িটির প্রবেশপথের কাছে বসতিস্থাপনকারীরা একটি অবৈধ ঘাঁটি স্থাপন করেছিল। পরে সেটি সরিয়ে দেওয়া হলেও বসতিস্থাপনকারীরা এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ—বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই ফিলিস্তিনি পরিবারের বাড়ির ভেতরে তাদের সেনারা অভিযান চালাবে না। তবে কুসরা এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সেনাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/এনএস

ফিলিস্তিন

শেয়ার করুন: