শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছে একটি জনবসতিহীন এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার আগে বিমানটির পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

মিডল ইস্ট আই জানায়, কুয়েতের আকাশে সংঘটিত এক হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরার একজন সংবাদদাতা জানান, বিধ্বস্ত বিমান থেকে দুই পাইলট বেরিয়ে এসেছেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী। তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ আরও চার সপ্তাহ পর্যন্ত প্রলম্বিত হতে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশটি বড় হওয়ায় সময় লাগছে, তবে চার সপ্তাহের বেশি সময় লাগবে না। এ অভিযানে সৌদি আরব যুক্ত হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও এ বিষয়ে রিয়াদ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ভোরের আকাশ/এসএইচ

মার্কিন যুদ্ধবিমানবিধ্বস্তকুয়েত

শেয়ার করুন: