শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্তুগালে চরম উৎকণ্ঠায় হাজারও বাংলাদেশি গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পর্তুগালে রাইড শেয়ারিং খাতে উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। গত শুক্রবার (১৭ জুলাই) পাস হওয়া এই কঠোর আইনের কারণে চরম সংকটে পড়েছেন দেশটির লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজারও বাংলাদেশি অভিবাসী চালক, যাদের জীবিকার প্রধান উৎস এই রাইড শেয়ারিং খাত।

ইউরোপের দেশ পর্তুগালে ন্যূনতম আয়ের চেয়ে বেশি উপার্জনের আশায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেছে নিয়েছেন রাইড শেয়ারিং খাত। উবার কিংবা বোল্টের স্টিয়ারিং ঘুরিয়েই চলত তাদের সংসার। কিন্তু সেই স্বাধীন পেশায় এখন বড় ধাক্কা।

পর্তুগালের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং ডানপন্থী শেগা দলের যৌথ সমর্থনে পাস হয়েছে রাইড শেয়ারিং খাতের নতুন সংশোধনী বিল। নতুন নিয়মে চালকদের এখন থেকে বাধ্যতামূলকভাবে পর্তুগিজ ভাষা আয়ত্ত করতে হবে। এ ছাড়া ড্রাইভিং কোর্সের সময়কাল বাড়িয়ে নূন্যতম ৫০ ঘণ্টা করা হয়েছে এবং চূড়ান্ত লাইসেন্স পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে অন্তত ২৭ নম্বর পেয়ে পাস করতে হবে।

আরও পড়ুন

নীলফামারীতে এমইপি গ্রুপের ইলেক্ট্রিশিয়ানদের সাথে মতবিনিময় সভা হয়েছে

নতুন আইন অনুযায়ী, অ্যাপ ব্যবহারকারীরা চাইলে সরাসরি পর্তুগিজ ভাষা জানা চালক ফিল্টার করে রাইড সিলেক্ট করতে পারবেন। ফলে যারা ভাষা জানেন না, তারা রাইড পাওয়া থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি জালিয়াতি রুখতে গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার এবং নিরাপত্তার প্রয়োজনে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও যুক্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

 

পর্তুগালউৎকণ্ঠায়বাংলাদেশি গাড়িচালক

শেয়ার করুন: