শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

'হরমুজের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী মার্কিন-ইসরায়েল'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম 'আরবিসি'-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ল্যাভরভ জানান, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও সমস্যামুক্ত ছিল। সে সময় এই কৌশলগত জলসীমা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কোনো প্রকার শুল্ক বা ফি আরোপের বিষয়ই ওঠেনি।

আরও পড়ুন

পাকিস্তানের আকাশে তুর্কি বিমান ওঠানামা

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, তারা নিজেরাও চান না হরমুজ প্রণালি ব্যবহারে কোনো ফি ধার্য করা হোক। তবে উদ্ভূত পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে বিষদ ও কার্যকর আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিটি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তেহরানের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো ধরনের নৌযান এই প্রণালি অতিক্রম করতে পারছে না। সূত্র: পার্সটুডে

ভোরের আকাশ/এম 

মার্কিন-ইসরায়েল

শেয়ার করুন: