শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের যুগে পদার্পণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের যুগে পদার্পণ
মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের যুগে পদার্পণ

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ড্রোন প্রযুক্তির আশ্রয় নিচ্ছে মালয়েশিয়া। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ওষুধ সরবরাহে ড্রোন ব্যবহারের একটি পাইলট প্রকল্প।

রোববার (১১ মে) এক বিবৃতিতে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

সরকারি বার্তা সংস্থা বার্নামা জানায়, প্রথম পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি)-তে ওষুধ পাঠিয়ে কার্যকারিতা যাচাই করা হবে।

উদ্যোগটির মূল লক্ষ্য দ্বীপাঞ্চল, দুর্গম গ্রাম এবং অবকাঠামোবিহীন এলাকায় দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করা।

পাইলট প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়িত হবে চলতি বছরের শেষ প্রান্তিকে, যেখানে দুটি নাদি কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে।

প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করছে মালয়েশিয়া সরকার।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: