শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামলায় বিপর্যস্ত সৌদির আকাশপথ, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে ইতিমধ্যেই বাতিল হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। যদিও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্প্রতি আবারো চালু করা হয়েছে।

আল জাজিরা বলছে, হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। হামলার কারণে দেশটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় অংশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম।

সিরিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে।

অর্থাৎ এ সময়ে মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করেনি। চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

আরও পড়ুন

ফ্রান্সে বিক্ষোভ প্রশমনে ‘কঠোর পদক্ষেপের’ ঘোষণা মাখোঁর

আল জাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

চলতি মাসেই কয়েক দফায় এই বিমানবন্দরে হামলা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলার পর গত ১০ অক্টোবর থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও রবিবার (২৫ অক্টোবর) সীমিত পরিসরে তা আবার চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: